২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাস জমি থেকে উচ্ছেদ না করার দাবি

খাস জমি থেকে উচ্ছেদ না করার দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দুটি গ্রামের অর্ধশতাধিক আদিবাসী পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাস জমি থেকে উচ্ছেদ না করার দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দুটি গ্রামের অর্ধশতাধিক আদিবাসী পরিবার। এই দাবিতে তারা বুধবার বিকালে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে বলা হয়, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের চোটি গ্রাম ও বিল বৈলঠা মোজাসহ বাবু ডাইং মৌজায় কয়েকটি টিলা রয়েছে। সেখানে আদিবাসীরা দীর্ঘদিন ধরে থাকছে। কিন্তু কয়েক মাস ধরে তাদের উচ্ছেদ করে সেখানে পিকনিক স্পট করার তৎপরতা চলছে। গরীব সাঁওতাল আদিবাসীদের এসব খাস জমি থেকে উচ্ছেদ করা হলে তাদের যাওয়ার জায়গা থাকবে না। ঝিলিম ইউনিয়ন ভূমি কার্যালয় গত বছরের ৩০ ডিসেম্বর ওই এলাকা থেকে আদিবাসীদের উচ্ছেদের জন্য নোটিশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৪ ঘ.