হবিগঞ্জ, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের পাঁচ পৌরসভার মধ্যে তিনটিতে বিএনপি প্রার্থীরা মেয়র পদে নির্বাচিত হয়েছেন।
বাকি দু'টিতে একটি করে আওয়ামী লীগ ও এর বিদ্রোহী প্রার্থী জয়ী হন।
মঙ্গলবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মো. এমরান ফলাফল ঘোষণা করেন।
হবিগঞ্জ পৌরসভায় বিএনপির ডিকে গউছ ১৬ হাজার ৫৬০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শরীফ উল্লাহ পেয়েছেন ৮ হাজার ৬৩৪ ভোট।
শায়েস্তাগঞ্জে বিএপির এমএস আহমেদ অলি ৬ হাজার ৮০৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুর রশীদ তালুকদার ইকবাল পান ৩ হাজার ৩৮৬ ভোট।
চুনারুঘাটে বিএনপির মো. আলী ২ হাজার ৯০৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবু তাহের পান ২ হাজার ৮০১ ভোট।
মাধবপুর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী ধীরেন্দ্রলাল সাহা ৩ হাজার ৫২৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শাহ মো. মুসলিম পান ২ হাজার ৯৮৯ ভোট।
নবীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের তোফাজ্জল ইসলাম চৌধুরী ৫ হাজার ২২৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুস শহীদ গোলাপ পান ৫ হাজার ১১৩ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৭ ঘ.
bdnews24