ঝিনাইদহ, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের কোটচাঁদপুর থানার পাশে কপোতাক্ষ নদীতীরে মর্টারের দুটি গোলা পাওয়া গেছে।
পুলিশ বলেছেন, গোলাগুলো দেখে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন এগুলো মুক্তিযুদ্ধের সময়ের।
তোফাজ্জেল হোসেন নামে এক শ্রমিক নদীতীরে মাটি কাটার সময় গোলা দুটি পান।
গোলা দুটি সোনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোটচাঁদপুর থানার ওসি আকরাম হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে কোটচাঁদপুর থানায় হানাদার বাহিনীর ঘাঁটি ছিলো। মুক্তিযোদ্ধার ঘাঁটি আক্রমণের সময় মর্টারের গোলা ছোড়ে।
ওসি জানান, তারা ধারণা করছেন গোলা দুটি নদীতে পড়ে। তাই বিস্ফোরিত না হয়ে এতদিন মাটিচাপা পড়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২২ ঘ.
bdnews24