২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

নীলফামারীতে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 09:34 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

নীলফামারী, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীতে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আসামির উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে নীলফামারী জেলা ও দায়রা জজ আবু হানিফ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সামশুল হুদা ওরফে হোদা (৩০) জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর বড়ভিটা ডাঙ্গাপাড়া এলাকার দেলওয়ার হোসেনের ছেলে। কিশোরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম গত বছরের ২৪ এপ্রিল হুদা ও তার সহযোগী গোলাম মোস্তফাকে (১৯) গ্রেপ্তার করে মাদক আইনে মামলা করেন। গোলাম মোস্তফার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন কাজী মাহবুবার রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন মমতাজুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫২৬ ঘ.