২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় স্পিরিট খেয়ে তিনজনের মৃত্যু

বিষাক্ত স্পিরিট খেয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিক্রেতাসহ তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে একজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 08:37 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

বগুড়া, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিষাক্ত স্পিরিট খেয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিক্রেতাসহ তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে একজনকে। উপজেলার মহাস্থানগড় পূর্বপাড়া গ্রামে সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- মহাস্থানগড় পূর্বপাড়ার স্পিরিট বিক্রেতা লোকমান হোসেন (৪৫), ক্রেতা শাহজাহান আলী (৪২) ও আজিজার রহমান (৪১)। শিবগঞ্জ থানার ওসি আবু মোকাদ্দেস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার গভীর রাতে লোকমান, শাহজাহান, আজিজার ও ফজলুর বিষাক্ত স্পিরিট পান করে। এতে ঘটনাস্থলেই লোকমান ও শাহজাহান মারা যায়। "আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আজিজার ও ফজলুরকে। সেখানে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আজিজার," বলেন ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৪৩০ ঘ.