২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় ডাকাতি

চট্টগ্রামে এক আসবাব ব্যবসায়ীর বাসা থেকে ৬০ ভরি স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুট করেছে ডাকাতদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 08:24 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে এক আসবাব ব্যবসায়ীর বাসা থেকে ৬০ ভরি স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুট করেছে ডাকাতদল। সোমবার গভীর রাতে হালিশহর থানার মধ্য রামপুরা এলাকায় এ জেড এম ফারুকের বাসায় ডাকাতির এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। তিনি স্থানীয় হাতিল ফার্নিচারের কাজীর দেউরী শাখার পরিচালক। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং জোনের সহকারী কমিশনার (এসি) এস এম তানভীর আরাফাত জানান, রাত দেড়টার দিকে মধ্য রামপুরায় ওই বাসার লোহার গেট কেটে সাত-আট জনের একটি ডাকাতদল ভেতরে ঢোকে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এরপর তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ৬০ ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন সেট ও নগদ এক লাখ টাকা লুট করে।" এ ঘটনায় হালিশহর থানায় ডাকাতির মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি হুমায়ুন কবীর। পুলিশ এখনো ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এএল/আরএ/১৪১৬ ঘ.