ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে মহানগর তূর্ণা-নিশিথা ট্রেনে জেনারেটরের বগি থেকে প্রায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৩ এর সদস্যরা সোমবার অভিযান চালিয়ে এই গাঁজা উদ্ধার করে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা চট্রগ্রাম থেকে সোমবার সকালে ঢাকার কমলাপুর স্টেশনে আসা তূর্ণা নিশিথা ট্রেনে ব্যাপক তল্লাশী চালায়।
এক পর্যায়ে জেনারেটরের বগিতে একটি কাঠের বক্সে অত্যন্ত সুকৌশলে রাখা প্রায় ৬০ কেজি গাঁজা পাওয়া যায়।
এব্যাপারে কমলাপুর রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৯৫১ ঘ.
bdnews24