শেরপুর, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন।
সোমবার রাত সোয়া ৭টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. জহিরুল ইসলাম তাকে বিজয়ী ঘোষণা করেন।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শেরপুরসহ ঢাকা বিভাগের অন্তর্গত জেলাগুলোর ৬৩টি পৌরসভায় ভোটগ্রহণ হয়।
নালিতাবাড়ীর রিটার্নিং কর্মকর্তা জানান, আনোয়ার হোসেন দেয়ালঘড়ি প্রতীক নিয়ে নয় হাজার ৪৩৩ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত আব্দুল হালিম উকিল পেয়েছেন চার হাজার ১১৭ ভোট।
এই পৌরসভায় মেয়র পদে এই দুজনই প্রার্থী ছিলেন। এখানে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৫৪।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩২ ঘ.
bdnews24