২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বিদ্যুতের চোরাই মালসহ গ্রেপ্তার ৭

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিদ্যুত বিভাগের চুরি করা মালামাল ও চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

গোপালগঞ্জ, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিদ্যুত বিভাগের চুরি করা মালামাল ও চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ পুলিশ। রোববার রাতে গোপালগঞ্জের এএসপি সার্কেল শাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশ বাগেরহাট ও খুলনায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানায়, এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মিটার, দুটি ট্রান্সফরমার ও চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় বিদ্যুতের ট্রান্সফরমার, মিটার ও মোবাইল টেলিফোন টাওয়ারের ব্যাটারী চুরি করে বিক্রি করে আসছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো খুলনার রূপসা উপজেলার নন্দনপুর গ্রামের মো. জাহাঙ্গীর হাওলাদার (৫৫), দৌলতপুর উপজেলার মধ্যডাঙ্গা নগর গ্রামের মামুন কাজী (২৩), কলিবাগান গ্রামের মো. খোকন মন্ডল (২৭), খুলনা শহরের কুলিবাগান ইস্পাহানী কলোনীর মো. আনসার মোল্ল