২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিপে: বিনিয়োগ নিরাপত্তার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

বিনিয়োগ নিরাপত্তার দাবিতে চট্টগ্রামে মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি 'ইউনিপে টু ইউ' এর বিনিয়োগকারীরা মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 11:04 AM

Updated : 24 Aug 2022, 02:20 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগ নিরাপত্তার দাবিতে চট্টগ্রামে মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি 'ইউনিপে টু ইউ' এর বিনিয়োগকারীরা মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত নগরীর মুরাদপুরে ইউনিপে টু ইউ'র কার্যালয়ের সামনে মানববন্ধন করে বিনিয়োগকারীরা। এসময় তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পাঁচলাইশ থানার ওসি নবজ্যোতি খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাজার খানেক বিনিয়োগকারী সড়কের মুরাদপুর অংশে অবস্থান নেওয়ার চেষ্টা চালায়। এতে যানবাহন চলাচলে বিঘ