২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অননুমোদিত আবাসন বিজ্ঞাপন ও প্রচার বন্ধের নির্দেশ

অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার ও বিলবোর্ড স্থাপন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 10:58 AM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার ও বিলবোর্ড স্থাপন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। পাশাপাশি বিভিন্ন স্থানে থাকা এ ধরনের বিলবোর্ড সরিয়ে ফেলারও নির্দেশ দিয়েছে আদালত। শুনানিতে বেলার পক্ষে ছিলেন আইনজীবী ইকবাল কবির। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। এর আগে গত বছর ২৭ জুলাই বেলার আরেকটি আবেদনের পরিপ্রেক্ষেতে রাজধানীতে অননুমোদিত বিলবোর্ড উচ্ছেদের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএন/জেকে/১৬৪০ ঘ.