ফরিদপুর, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার নির্বাচনী বিধি ভঙ্গের জন্য দুটি ভোট কেন্দ্রে দুজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী নির্বাহী হাকিম তারিকুল আলম সাংবাদিকদের জানান, ছোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নকল ব্যালট পেপার রাখার দায়ে দেলোয়ার হোসেন নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে বোয়ালমারী প্রাথমিক বিদ্যালয় থেকে ভোটারদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করার দায়ে একই সাজা হয় সবুজ মিয়া নামে একজনের।
ঢাকার অন্য পৌরসভাগুলোর মতো ফরিদপুরের চারটি পৌরসভায় সোমবার সকাল থেকে ভোটগ্রহণ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৪৫৫ ঘ.
bdnews24