২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর ছুরিতে ২ ব্যবসায়ী আহত

রাজধানীর পল্টন ও চকবাজার থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই ব্যবসায়ী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 08:42 AM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম)- রাজধানীর পল্টন ও চকবাজার থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই ব্যবসায়ী আহত হয়েছেন। আহত দুজনকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ১২টার দিকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের রোডে ছিনতাইকারীরা সাইদুর রহমানকে (৩০) ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে টাকা ও মোবাইল সেট নিয়ে যায়। টহল পুলিশ উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। একই কায়দায় চকবাজার থানার আলিয়া মাদ্রাসার সামনে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ছিনতাইকারীরা জাহিদুল ইসলামকে (৩০) ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে যান চকবাজার থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম। দুজনই ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে। তবে তাদের কাছ থেকে কত টাকা ছিনতাই হয়েছে তা পুলিশ প্রাথমিকভাবে জানতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৪৪০ ঘ.