২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তথ্য অধিকার' সচেতনতায় কাজ করবে গ্রামীণফোন

তথ্য অধিকার বিষয়ে সচেতনতা তৈরির জন্য একটি সমঝোতা চুক্তি করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও জাতীয় তথ্য কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য অধিকার বিষয়ে সচেতনতা তৈরির জন্য একটি সমঝোতা চুক্তি করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও জাতীয় তথ্য কমিশন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন কার্যালয়ে কমিশনের পক্ষে সচিব নেপাল চন্দ্র সরকার এবং গ্রামীণফোনের পক্ষে চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন এই সমঝোতা স্মারকে সই করেন। প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, তথ্য কমিশনার মোহাম্মদ আবু তাহের, অধ্যাপক সাদেকা হালিম এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওডভার হেশজেদাল এ সময় উপস্থিত ছিলেন। মাহমুদ হোসেন সাংবাদিকদের বলেন, চুক্তি অনুযায়ী গ্রামীণফোন গ্রাহকদের কাছে তথ্য অধিকার বিষয়ক এসএমএস পাঠাবে। সংবাদপত্র ও টেলিভিশনে প্রচারিত গ্রামীণফোনের বিজ্ঞাপনে ফুটনোট হিসেবে সচেতনতামূলক বাক্য ব্যবহার করা হবে। এ ছাড়া তথ্য কমিশনের ওয়েবসাইট উন্নয়নেও সহায়তা করবে গ্রামীণফোন। এসব সেবার বিনিময়ে কোনো অর্থ নেওয়া হবে না বলে গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির অনুষ্ঠানে বলেন, "অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন সহায়ক ভূমিকা পালন করছে।" এই আইন বাস্তবায়নে এগিয়ে আসায় গ্রামীণফোনকে ধন্যবাদ জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৮৩১ ঘ.