২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগের ওপর কারো শ্রেষ্ঠত্ব নয়: খায়রুল

প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, বিচারকরা বিচার বিভাগের ওপর 'অন্য কাউকে' শ্রেষ্ঠত্ব দাবি করতে দেবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 07:39 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, বিচারকরা বিচার বিভাগের ওপর 'অন্য কাউকে' শ্রেষ্ঠত্ব দাবি করতে দেবেন না। শনিবার সকালে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, "বিচার বিভাগ কারো ওপর তার শ্রেষ্ঠত্ব দাবি করছে না। তাই আমরাও অন্য কাউকে বিচার বিভাগের ওপর শ্রেষ্ঠত্ব দাবি করতে দেব না। "কারো বলা উচিত নয় যে তারা শ্রেষ্ঠ এবং তাদের কাছে আমরা জবাবদিহি করতে বাধ্য।" সংসদের সার্বভৌমত্ব এবং এর কাছে বিচারকদের জবাবদিহিতা নিয়ে জানুয়ারির শুরু থেকে পরোক্ষ বিতর্ক চলছে। গত ২০ ডিসেম্বর আইন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের জানান, সংসদীয় কমিটি চাইলে যে কোনো সরকারি চাকরিজীবীকে কমিটির সামনে হাজির হতে হবে- এমন একটি আইনের খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয়। এর পরদিন (২১ ডিসেম্বর) কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগ কার কাছে জবাবদিহি করবে সে বিষয়ে আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগের কাছে ব্যাখ্যা চেয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এর পর গত ৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারকরা তাদের মত প্রকাশ করেন। সভায় বলা হয়, বাংলাদেশের সংসদ সার্বভৌম নয়। তাই সংসদীয় কমিটির কাছে জবাবদিহি করতে সুপ্রিম কোর্ট বাধ্য নয়। এর পরদিন (৪ জানুয়ারি) আইন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বাংলাদেশের সংসদ সার্বভৌম এবং সংসদের কাছে জবাবদিহি করতে সবাই বাধ্য। ম ইমান আলীর 'ঞড়ধিৎফং লঁংঃরপব ফবষবাবৎরহম ংুংঃবস ভড়ৎ পযরষফৎবহ রহ ইধহমষধফবংয' শিরোনামের শনিবারের ওই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান বিচারপতি ছাড়াও আইনমন্ত্রী শফিক আহমেদ, ইউনিসেফের প্রতিনিধি ক্যারেল ডি রয় ও বিচারপতি ইমান আলী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, "রাষ্ট্রের তিনটি অঙ্গ- আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ একে অপরের পরিপূরক। কেউ কারো ওপরে নয়।" এ বিষয়ে উপমা দিতে প্রধান বিচারপতি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করেন, "'রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায় পথে করিতে প্রণাম, পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী।' তাই কেউ কারো ওপরে নয়।" "শ্রেষ্ঠত্ব বা সার্বভৌমত্বের মালিক বাংলাদেশের জনগণ," উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, "আমরা বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য।" তিনি বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মতো আমাদের সংবিধানও 'আমরা, বাংলাদেশের জনগণ' শব্দগুলো দিয়ে শুরু হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা কীভাবে এসেছে, এর পাঁচশ বছরের ইতিহাস রয়েছে।" তিনি আরেকটি একটি উপমা দিয়ে বলেন, "স্মরণ রাখতে হবে, আমাদের কারোই স্বাধীন ক্ষমতা নেই। যেমন চাঁদের নিজের কোনো আলো নেই। এটি সূর্যের আলোয় আলোকিত। তেমনি আমাদের নিজেদের কোনো ক্ষমতা নেই। যদি সংবিধান অন্য কোনো কিছু ক্ষমতা না দেয়। "সংবিধান জনগণের ইচ্ছার প্রতিফলন। আমাদের ক্ষমতা জনগণ থেকে পাওয়া। তাদের ক্ষমতাই প্রকৃত ক্ষমতা। অন্য কোনো ক্ষমতা আমাদের নেই।" প্রধান বিচারপতি বলেন, "সংসদের ক্ষমতা জনগণের ক্ষমতা থেকে উৎসারিত। নির্বাহী বিভাগের ক্ষমতা জনগণের ক্ষমতা থেকে পাওয়া। তেমনি চাঁদ যেমন সূর্যের আলোয় আলোকিত তেমনি বিচার বিভাগের ক্ষমতা জনগণ থেকে উৎসারিত। আমাদের অন্য কোনো ক্ষমতা নেই। বাংলাদেশের জনগণের ক্ষমতা থেকে আমাদের ক্ষমতা পাওয়া।" তিনি বলেন বলেন, "কারো বলা উচিত নয় আমরা শ্রেষ্ঠ এবং তাদের কাছে আমরা জবাবদিহি করতে বাধ্য। আমরা সবাই জগণের কাছে জবাবদিতি করতে বাধ্য।" "বিচার বিভাগের তাদের নিজেদের মতো জবাবদিহিতা রয়েছে। বিচার বিভাগের জবাবদিহিতা অন্যদের জবাবদিহিতার মতো নয়। বিচার বিভাগের জবাবদিহিতা নির্বাহী বিভাগের জবাবদিহিতার মতো নয়। আমরা জনগণের কাছে অবশ্যই জবাবদিহি করতে বাধ্য। তবে ভিন্নভাবে।" প্রধান বিচারপতি জানান, জবাবদিহিতা ব্যক্তি থেকে ব্যক্তিতে আলাদা হয়। কবির জবাবদিহিতা তার পাঠকের কাছে। বিচারকদের জবাবদিহিতা রায়ের যুক্তির মধ্যে। তিনি বলেন, "আমরা সর্বশক্তিমান ঈশ্বর ও জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। আমরা অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। তবে ভিন্নভাবে।" 'বিচার বিভাগের দুর্নীতি' নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সা