২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিস্থিতি খারাপ করতে চক্র সক্রিয়: সাহারা

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে একটি চক্র সক্রিয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তবে ওই চক্রে কারা রয়েছেন, তা জানাননি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে একটি চক্র সক্রিয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তবে ওই চক্রে কারা রয়েছেন, তা জানাননি তিনি। শুক্রবার ঢাকায় আওয়ামী লীগের এক নেতা নিহত হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা কার্যত স্বীকার করেন মন্ত্রী। এর আগে গত দুই সপ্তাহে ঢাকায় ১৮টি হত্যাকাণ্ড হলেও তিনি বলে আসছিলেন, পরিস্থিতি ঠিক রয়েছে। শুক্রবার দুপুরে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান ঢাকার ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হলে সেখানে যান সাহারা খাতুনও। সাহারা সেখানে সাংবাদিকদের বলেন, "যারা সন্ত্রাসী ও চক্রান্তকারী তারাই গত দুই বছরে অর্জিত ভালো আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যত্যয় ঘটাচ্ছে। গত একমাস ধরে ওই চক্রটিই এরকম পরিস্থিতি সৃষ্টি করেছে।" "আমরাও তাদের মোকাবেলায় প্রস্তুত রয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী সেভাবে কাজ করছে", বলেন তিনি। এর আগে সরকারের কয়েকজন মন্ত্রী বলে আসছিলেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করতে দেশে পরিস্থিতির অবনতি ঘটনানোর চক্রান্ত চলছে। যে সব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিশীল, সে সব এলাকায় পুলিশ কর্মকর্তাদের পরিবর্তন করা হবে বলে মন্ত্রী জানান। "এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। যারা কাজ করতে পারে তাদের দায়িত্ব দেওয়া হবে। অন্যদের সরিয়ে দেওয়া হবে", বলেন তিনি। গত একমাসে সারাদেশে আইন শৃংখলা পরিস্থিতি ব্যত্যয় ঘটাতে একটি চক্র কাজ করছে বলে স্ব-রাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন জানান। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ৪১ নম্বরের ওর্য়াড কমিশনার ফজলুল হকের মৃত দেহ দেখতে এসে তিনি সাংবাদিকদের একথা বলেন। আওয়ামী লীগ নেতা ফজলুল খুন হওয়ার পর শেরেবাংলা নগর থানার ওসিসহ দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ওই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতিও এক সপ্তাহ আগে সন্ত্রাসীদের গুলিতে আহত হন। সাহারা বলেন, "পুলিশ কেন নিরাপত্তা দিতে পারছে না, তা খতিয়ে দেখতে হবে। এ বিষয়ে কারো গাফলতি থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এমআই/১৮৫৫ ঘ.