ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীতের পর সপ্তাহের শেষ দিনে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। কয়েকদিনের মধ্যে পরিস্থিতির আরো উন্নতি হবে বলেও আভাস মিলেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে থাকায় শীতের তীব্রতা কমতে শুরু করেছে। স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরো কয়েকদিন সময় লাগতে পারে।
তাপমাত্রা বাড়তে থাকলেও উত্তরী হাওয়া ও ঘন কুয়াশায় শীত অনুভূত হচ্ছে বলে অধিদপ্তরের কর্তব্যরত পূর্বাভাস কর্মকর্তা আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি জানান, দেশের উত্তরাঞ্চলে জানুয়ারি মাসে আরো কিছুদিন মৃদু শৈত্যপ্রবাহ থাকবে।
চলতি মাসে দেশের সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয় বুধবার যশোরে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিু তাপমাত্রা ছিলো ৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার দেশের সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, মাদারীপুর, সীতাকুণ্ড, যশোর, চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গল অঞ্চলে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এসময় খুলনা, বরিশাল, পটুয়াখালীর খেপুপাড়া, চট্টগ্রামের সন্দ্বীপ, কুমিল্লা, ফেনী এবং ঢাকার বিভিন্ন অংশে বয়ে যাবে মৃদু শৈত্যপ্রবাহ।
শুক্রবার চট্টগ্রামে ১০ দশমিক ২, রাজশাহীতে ৬ দশমিক ৯, রংপুরে ৭ দশমিক ৬, খুলনায় ১০, বরিশালে ৯ দশমিক ২ ও সিলেটে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এমআই/১৭১৭ ঘ.
bdnews24