২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইয়ের হাতে খুন

নরসিংদীর মনোহরদীতে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তি ভাইয়ের অস্ত্রাঘাতে খুন হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2011, 08:16 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

নরসিংদী, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর মনোহরদীতে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তি ভাইয়ের অস্ত্রাঘাতে খুন হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম মোহাম্মদ রতন (২২)। খিদিরপুর ইউনিয়ন পিরপুর গ্রামে বৃহস্পতিবার রাতে তিনি খুন হন। তার ভাই মানিক (২৫) ঘটনার পর থেকে পলাতক। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে মনোহরদী থানার ওসি সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, ওই গ্রামের আইনুল হক তার সম্পত্তি ছেলে রতনকে লিখে দেয়। মানিক এতে ক্ষিপ্ত হয়ে রতনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে ওসি জানান। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৪ গ.