বগুড়া, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার ধুনটে পৌর নির্বাচন নিয়ে বৃহস্পতিবার বিএনপি সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের মারধরের অভিযোগ করেছেন।
বুধবার অনুষ্ঠিত নির্বাচনের জেরে এ দু'পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত জিএম বাদশা মেয়র নির্বাচিত হয়েছেন। তালা প্রতীক নিয়ে তিনি পান এক হাজার ৫৯৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আলিমুদ্দীন হারুন চশমা নিয়ে পান এক হাজার ৪৮৯ ভোট।
নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ছিলেন দলটির পৌর শাখার সভাপতি আলিমুদ্দিন হারুন। এছাড়া দলটির বহি
bdnews24