২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিদ্রোহী' ও স্বতন্ত্র মেহেরপুরের দুটিতে

মেহেরপুরের দুই পৌরসভার একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং অপরটিতে স্বতন্ত্র প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 06:11 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

মেহেরপুর, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুরের দুই পৌরসভার একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং অপরটিতে স্বতন্ত্র প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টায় মেহেরপুরের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলী খন্দকার ফল ঘোষণা করেন। মেহেরপুরে স্বতন্ত্র প্রার্থী মোতাসিম বিল্লাহ আনারস প্রতীক নিয়ে সাত হাজার ৮৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জাহাঙ্গীর হোসেন বিশ্বাস (দোয়াত কলম) পেয়েছেন সাত হাজার ২৪৪ ভোট। গাংনী পৌরসভায় চার হাজার ৫৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী আহাম্মদ আলী (দেয়াল ঘড়ি)। রিটার্নিং কর্মকর্তা আবু হেনা মোস্তফা জামান রাত সাড়ে ৯টায় ফল জানান। এখানে তালা প্রতীক নিয়ে জামায়াত সমর্থিত প্রার্থী রবিউল ইসলাম হেরেছেন। তিনি পেয়েছেন চার হাজার ১৯৭ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০০৫ ঘ.