ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদের নতুন বছরের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন করেছে মন্ত্রিসভা।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ ভাষণ অনুমোদন করা হয়।
বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের মন্ত্রিসভার এ সিদ্ধান্ত জানান।
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের নেতৃত্বে এ ভাষণ চূড়ান্ত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটি ভাষণ চূড়ান্ত করে বৃহস্পতিবার মন্ত্রিসভায় উপস্থাপন করে এবং মন্ত্রিসভা তা অনুমোদন করে।
মন্ত্রিসভার বৈঠকে 'বন রক্ষার্থে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নীতিমালা ২০১১' খসড়াও অনুমোদন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
তিনি জানান, এ নীতিমালা অনুযায়ী কোনো কমিউনিটি বনকর্মী মারা গেলে তার পরিবার তিন লাখ টাকা ক্ষতিপূরণ পাবে এবং পঙ্গুত্ব
bdnews24