২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

রাজধানীর কোতয়ালী থানা পুলিশ অস্ত্রসহ পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর কোতয়ালী থানা পুলিশ অস্ত্রসহ পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে চকবাজার থানা এলাকায় একটি ভবনের নিচতলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জার্মানির তৈরী একটি বিভলবার ও ৬টি গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে খোকন ওরফে বাইলা খোকন (৪০), আমির (৩৭), তানসের (৪০), মুরাদ হোসেন (২৮) ও কৃঞ্চ সরকার (৩৪)। এদের মধ্যে বাইলা খোকন অস্ত্র ব্যবসায়ী। বাকী চারজন ক্রেতা বলে পুলিশ জানায়। কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বাইলা খোকন পাঁচ বছর জেল খেটে কিছুদিন আগের বের হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১৭৫৮ ঘ.