বগুড়া, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় নয়টির মধ্যে ছয়টিতে বিএনপি, দুইটিতে আওয়ামী লীগ ও একটি পৌরসভায় বিএনপি 'বিদ্রোহী' প্রার্থী জয়ী হয়েছেন।
বুধবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হামিদ ফলাফল ঘোষণা করেন।
বগুড়া পৌরসভায় বিএনপির একেএম মাহাবুবুর রহমান দেয়াল ঘড়ি নিয়ে পেয়েছেন ৯৩ হাজার ৩৩৪ ভোাট। তার নিকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রেজাউল করিম মন্টু টেলিভিশন নিয়ে পেয়েছেন ৫৯ হাজার ৩৫৫ ভোট।
শিবগঞ্জে বিএনপির মতিয়ার রহমান মতিন তালা নিয়ে পান ৭ হাজার ১১৬ ভোট। নিকটতম আওয়ামী লীগের তৌহিদুর রহমান মানিক আনারস নিয়ে পান ৫ হাজার ৬৮৯ ভোট।
ধুনটে আওয়ামী লীগের জিএম বাদশা তালা নিয়ে পান এক হাজার ৫৯৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আলিমুদ্দীন হারুন চশমা নিয়ে পান এক হাজার ৪৮৯ ভোট।
কাহালুতে আওয়ামী লীগের হেলাল উদ্দীন কবিরাজ দেয়াল ঘড়ি নিয়ে পান ২ হাজার ৮১৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আব্দুল মান্নান আনারস নিয়ে পান ২ হাজার ৩৬০ ভোট।
গাবতলীতে বিএনপির মোরশেদ মিল্টন তালা নিয়ে পান ৪ হাজার ৫৫৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির 'বিদ্রোহী' সাইফুল ইসলাম সাইফ মাইক নিয়ে পান ৩ হাজার ৯১৮ ভোট।
সান্তাহারে বিএনপির তোফাজ্জল হোসেন ভুট্টু দেয়াল ঘড়ি নিয়ে পান ৯ হাজার ৪৯২ ভোট। নিকটমত আওয়ামী লীগের গোলাম মোরর্শেদ দোয়াত কলম নিয়ে পান ৬ হাজার ৮১০ ভোট।
শেরপুরে বিএনপির স্বাধীন কুমার কুন্ড দেয়াল ঘড়ি নিয়ে পান ৬ হাজার ৪০১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুস সাত্তার কাপ-পিরিচ নিয়ে পান ৫ হাজার ৮৩৭ ভোট।
নন্দীগ্রাম পৌরসভায় বিএনপি সমর্থিত সুশান্ত কুমার শান্ততালা প্রতীক নিয়ে পান ৫ হাজার ৭৯০। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির 'বিদ্রোহী' কামরুল সিদ্দিকি জুয়েল আনারস নিয়ে পান ২ হাজার ২০০ ভোট।
সারিয়াকান্দিতে বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী টিপু সুলতান পান ৩ হাজার ৬৯ ভোট। নিকটতম আওয়ামী লীগের আব্দুল হামিদ সরদার পান ২ হাজার ৮৩৪ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০৩১৯ ঘ.
bdnews24