ঠাকুরগাঁও, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের তিনটি পৌরসভার মধ্যে দুটিতে বিএনপি এবং একটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে ফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
পীরগঞ্জে বিএনপি সমর্থিত রাজিউর রহমানকে (আনারস) বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুর রউফ।
রাজিউর সাত হাজার ১৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট সমর্থিত প্রার্থী আওয়ামী লীগের মো. ইকরামুল হক পেয়েছেন ছয় হাজার ২০ ভোট।
রিটার্নিং কর্মকর্তা ঠাকুরগাঁও'র অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আব্দুল খালেক সদর পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত এস এম এ মঈনকে বিজয়ী ঘোষণা করেন।
মঈন (দেওয়াল ঘড়ি) ১৫ হাজার ৭৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত চৌধুরী মো. গোলাম সারোয়ার রঞ্জু (আনারস) পেয়েছেন ১২ হাজার ২৯০ ভোট।
রাণীশংকৈলের রিটার্নিং কর্মকর্তা এরশাদুল হক বিএনপি সমর্থিত মোখলেসুর রহমানকে নির্বাচিত ঘোষণা করেন।
মোখলেসুর রহমান দুই হাজার ৮৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুবলীগের আলমগীর সরকার পেয়েছেন দুই হাজার ৭১৩ ভোট।
মহাজোট সমর্থিত প্রার্থী জাতীয় পার্টির মো. তোয়াহা পেয়েছেন দুই হাজার ৪১৪ ভোট।
ঠাকুরগাঁওয়ের তিনটি পৌরসভার মোট ভোটের সংখ্যা ৭২ হাজার ৬৯৭।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এমএসবি/০০৩৫ ঘ.
bdnews24