২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রহনপুরে জিতেছেন আ.লীগের 'বিদ্রোহী' প্রার্থী

চাঁপাইনবাবগঞ্জের চারটি পৌরসভার মধ্যে তিনটির ফল পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 06:36 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের চারটি পৌরসভার মধ্যে তিনটির ফল পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী রহনপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। বিএনপি সমর্থিত প্রার্থী জিতেছেন শিবগঞ্জ পৌরসভায়। নাচোলে নির্বাচিত হয়েছে স্বতন্ত্র প্রার্থী। বুধবার রাতে তিনটি পৌরসভার নির্বাচনের ফল ঘোষণা করা হয়। গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রাথী গোলাম মোস্তফা বিশ্বাস পেয়েছেন সাত হাজার ৭৯০ ভোট। রিটার্নিং কর্মকর্তা সাজ্জাদুল হাসান জানান, গোলাম মোস্তফার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত জালাল উদ্দীন মুক্তি পেয়েছেন চার হাজার ৫১৫ ভোট। শিবগঞ্জের রিটার্নিং কর্মকর্তা এ জেড এম শারজিল হাসান জানান, বিএনপি সমর্থিত প্রার্থী শিবগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র শামিম কবির হেলিম আবার নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন দশ হাজার ১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী কারিবুল হক রাজিন পেয়েছেন আট হাজার ১৪ ভোট। নাচোল পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তৌফিক ইমাম জানান, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক চৌধুরী (মিঠু চৌধুরী) মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন দুই হাজার ৭৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী কামারুজ্জামান পেয়েছেন এক হাজার ৩৫০ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০১৬ ঘ.