নীলফামারী, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীর দুটি পৌরসভার নির্বাচনে একটিতে আওয়ামী লীগ ও অন্যটিতে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান নীলফামারী সদরে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদকে (দেওয়াল ঘড়ি) বিজয়ী ঘোষণা করেন।
তিনি পেয়েছেন সাত হাজার ১১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জহুরুল অলম (টেলিভিশন) পেয়েছেন ছয় হাজার ৩২৬ ভোট।
জলঢাকায় বিএনপি সমর্থিত প্রার্থী আনোয়ারুল কবীর চৌধুরী (দেওয়াল ঘড়ি) দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা সারোয়ার হোসেন এ ফল ঘোষণা করেন।
আনোয়ারুল কবীর পেয়েছেন ১০ হাজার আট ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত ইলিয়াস হোসেন বাবলু (দোয়াত-কলম) পেয়েছেন আট হাজার ৪৪৪ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমএসবি/০০০০ ঘ.
bdnews24