২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌপথে চাঁদাবাজি ছিনতাই বন্ধের দাবি

নৌপথে প্রয়োজনীয় মার্কিং, বয়া বাতির ব্যবস্থা, চাঁদাবাজি ও ছিনতাই বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 04:16 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌপথে প্রয়োজনীয় মার্কিং, বয়া বাতির ব্যবস্থা, চাঁদাবাজি ও ছিনতাই বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন নেতারা। বুধবার বিকেলে মন্ত্রণালয়ে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের সঙ্গে দেখা করে নেতারা এ দাবি জানান। ফেডারেশনের সভাপতি শুক্কুর মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দাবি ছাড়াও পোষ্য কোটায় লোক নিয়োগ, বিগত বেতন কাঠামোর বিভিন্ন অসামঞ্জস্য দূর করাসহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি জানানো হয়েছে। মন্ত্রী জাহাজ শ্রমিক ফেডারেশনের নেতাদের এসব দাবি পূরণের আশ্বাস দেন বলে জানান ফেডারেশনের নেতারা। এ সময় আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শাহাদাৎ মিয়া মাস্টার, কিবরিয়া মিয়া মাস্টার, মাহামুদ হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমইউএস/পিডি/২২১৮ ঘ.