২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদের হিসাব দিলেন আরো দুই বিচারপতি

প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আহ্বানে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের আরো দুই বিচারপতি বুধবার তার কাছে সম্পদের হিসাব জমা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 01:53 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আহ্বানে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের আরো দুই বিচারপতি বুধবার তার কাছে সম্পদের হিসাব জমা দিয়েছেন। এ নিয়ে সাত বিচারপতি তাদের সম্পদের হিসাব জমা দিলেন। সুপ্রিম কোর্টের নিবন্ধক মো. আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বান ও বিচারপতি শহীদুল ইসলাম বুুধবার প্রধান বিচারপতির কাছে তাদের সম্পদের হিসাব জমা দিয়েছেন। গত ৩০ ডিসেম্বর প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে তার সম্পদের হিসাব জমা দেন। এরপর ৩ জানুয়ারি প্রধান বিচারপতি ফুলকোর্ট সভায় সব বিচারপতিকে সম্পদের হিসাব দিতে বলেন। এরপর সম্পদের হিসাব জমা দেন আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহা, হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার মূসা খালেদ, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/এইচএ/১৯৫০ ঘ.