চাঁদপুর, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আচরণ বিধি ভঙ্গ করায় চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় চার মেয়র প্রার্থীকে সতর্ক করা হয়েছে।
একাধিক যানবাহন ব্যবহার করায় বুধবার উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাদের এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।
এরা হলেন- আব্দুর রহমান বাবলু, মো. সফিকুল ইসলাম পাটওয়ারী, মো. মঞ্জিল হোসেন পাটওয়ারী ও মো. মোফাজ্জল হোসেন খান।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুহম্মদ ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আচরণ বিধি লঙ্ঘন করায় চার মেয়র প্রার্থীকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, এ চারজন নির্বাচনী প্রচারণায় একাধিক যানবাহন ব্যবহার করছেন, যা আচরণ বিধিমালা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।
তাদের এ ধরনের আচরণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
আগামী ১৮ জানুয়ারি ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে মেয়র পদে সাত জন, কাউন্সিলর পদে ৬২ জন ও মহিলা কাউন্সিলর পদে নয় জন প্রার্থী রযেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৫ ঘ.
bdnews24