নীলফামারী, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী পৌরসভার নির্বাচনে মেয়র পদে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আমিনুল হকের পক্ষে ভোট দিতে ভোটারদের প্রভাবিত করায় একজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত আলী হোসেন (৪৬) শহরের সরকার পাড়ার প্রয়াত ফইমুদ্দীনের ছেলে।
আদালতের বিচারক মারুফ হাসান বুধবার বেলা ১১টার দিকে মুন্সীপাড়া রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার বিরুদ্ধে দণ্ডের এ আদেশ দেন।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রুহানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত আলী হোসেনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১১৫২ ঘ.
bdnews24