নরসিংদী, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীর রায়পুরার দুর্গম চরে ডাকাতের সঙ্গে পুলিশের গোলাগুলির খবর পাওয়া গেছে।
তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে উপজেলার বাঁশগাড়ী পুলিশ ক্যাম্পে ডাকাতরা হানা দিলে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ১০/১২ জনের ডাকাত দল ওই পুলিশ ক্যাম্পে হানা দেয়। বিষয়টি টের পেয়ে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ডাকাতরাও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়।
দুপক্ষের মধ্যে কত রাউন্ড গোলাগুলি হয়েছে সেটা জানায়নি পুলিশ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট (গোয়েন্দা) বিজয় বসাক মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট আক্কাছ উদ্দিন ভূঁইয়া জানান, গোলাগুলির ঘটনার পর ক্যাম্পটি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহেলকে সাময়িকভাবে বরখাস্ত করে নরসিংদী পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৭ ঘ.
bdnews24