ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আহ্বানে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের আরো এক বিচারপতি মঙ্গলবার তার কাছে সম্পদের হিসাব জমা দিয়েছেন।
এ নিয়ে পাঁচ বিচারপতি তাদের সম্পদের হিসাব জমা দিলেন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্যা জানান।
তিনি বলেন, বিচারপতি মোহম্মদ আনোয়ার উল হক মঙ্গলবার প্রধান বিচারপতির কাছে তার সম্পদের হিসাব জমা দিয়েছেন।
গত ৩০ ডিসেম্বর প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে তার সম্পত্তির হিসাব জমা দেন। এরপর ৩ জানুয়ারি প্রধান বিচারপতি ফুলকোর্ট সভায় সব বিচারপতিকে তার কাছে সম্পদের হিসাব দেওয়ার আহ্বান জানান।
ওই আহ্বানের তার কাছে সম্পত্তির হিসাব জমা দিয়েছেন আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহা, হাইকোর্ট বিভাগের বিচারপতি মূসা খালেদ, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৩৩ ঘ.
bdnews24