ঠাকুরগাঁও, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিুমানের মিশ্র সার বিক্রির দায়ে ঠাকুরগাঁওয়ে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম শহরের ইসলামবাগ মহল্লায় সার ব্যবসায়ী জিল্লুর রহমানের এ জরিমানা করেন।
এ সময় সদর উপজেলা উদ্ভিদ উৎপাদন বিশেষজ্ঞ নজরুল ইসলাম ও কৃষি কর্মকর্তা জাহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম বলেন, জিল্লুর অনেকদিন ধরে নিম্নমানের মিশ্র সার তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলো। গত ১০ অক্টোবর তার ওই সারের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদনে নিুমানের সার মিশ্রণের প্রমাণ পাওয়ায় তার জরিমানা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৩৫০ ঘ.
bdnews24