২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী পৌরসভায় কাউন্সিলর প্রার্থীর মৃত্যু

নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অহিদ উদ্দিন রায়হানের (৪৫) মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 01:51 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

নোয়াখালী, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অহিদ উদ্দিন রায়হানের (৪৫) মৃত্যু হয়েছে। রোববার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার বাড়ি পৌরসভার দত্তের হাট এলাকায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে যান। আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠেয় পৌর নির্বচনে চাঁদ প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। তবে তার মৃত্যুতে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে রিটার্নিং কর্মকর্তা জানান। রায়হানের ছোটভাই মোসলেহ উদ্দিন রোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনী গণসংযোগ শেষে দুপুরে বাড়ি এসে গোসল করতে পুকুর ঘাটে গেলে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাখাওয়াত হোসেন বলেন, অহিদ উদ্দিন রায়হানের মৃত্যুতে পৌর নির্বচন অনুষ্ঠানে আইনগত কোনো প্রতিবন্ধকতা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৬ ঘ.