২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে বিচারকদের জবাবদিহির পক্ষে মওদুদ

মওদুদ আহমেদ মনে করেন সংসদের কাছে বিচারকদের জবাবদিহিতা থাকা উচিত। তা করতে হলে '৭২-এর সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনর্বহাল করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 01:11 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মওদুদ আহমেদ মনে করেন সংসদের কাছে বিচারকদের জবাবদিহিতা থাকা উচিত। তা করতে হলে '৭২-এর সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনর্বহাল করতে হবে। শনিবার বিকালে এক আলোচনা সভায় সংসদে প্রধান বিরোধী দল বিএনপি'র শীর্ষ নেতা মওদুদ এ কথা বলেন। সংসদের সার্বভৌমত্ব এবং এর কাছে বিচারকদের জবাবদিহিতা নিয়ে জানুয়ারির শুরু থেকে পরোক্ষ বিতর্ক চলছে। 'বাংলাদেশের সংসদ সার্বভৌম নয়। তাই সংসদীয় কমিটির কাছে জবাবদিহি করতে সুপ্রিম কোর্ট বাধ্য নয়।'