২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীরচরে ব্যবসায়ী খুন, বিক্ষোভ

রাজধানীর কামরাঙ্গীরচরে এক ব্যবসায়ীকে খুন করেছে সন্ত্রাসীরা। এর প্রতিবাদে দোকান-পাট বন্ধ রেখে স্থানীয়রা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 05:32 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কামরাঙ্গীরচরে এক ব্যবসায়ীকে খুন করেছে সন্ত্রাসীরা। এর প্রতিবাদে দোকান-পাট বন্ধ রেখে স্থানীয়রা বিক্ষোভ করেছে। কামরাঙ্গীরচরে পাকাপুল বাজারে শনিবার সকালে ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম আবুল কাশেম (৪০)। তিনি রড সিমেন্টের দোকান লাকি ট্রেডার্সের মালিক ছিলেন বলে পুলিশ জানিয়েছে। কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) নূরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে দোকান ভেতর থেকে বন্ধ দেখে স্থানীয়রা দরজা ভেঙে ঢুকে কাশেমের লাশ দেখে পুলিশে খবর দেয়। তিনি বলেন, হাশেমের দেহটি বৈদ্যুতিক পাখার (সিলিং ফ্যান) সঙ্গে ঝুলছিলো। তার হাত পেছন দিক থেকে বাঁধা ছিলো। হাশেমের দেহে রক্তাক্ত জখমের কোনো চিহ্ন না থাকায় পুলিশ ধারণা করছে, তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। কাশেম রাতে দোকানে ছিলেন। তার বাড়ি বাজারের কাছেই। এদিকে কাশেম হত্যাকাণ্ডের পর স্থানীয় ব্যবসায়ীরা সব দোকান-পাট বন্ধ করে দেয়। পাকাপুল বাজারে বিক্ষোভও করে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১১৩০ ঘ.