ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় টিকা দিবসে সারা দেশে ৫ বছরের কম বয়সী শিশুদের পোলিও টিকা খাওয়ানো হচ্ছে।
টিকা দিবসের প্রথম পালা চলছে শনিবার। এতে শিশুদের দুই ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানো হচ্ছে। এ ছাড়া রাতকানা রোগ ও মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে সব শিশুকে একটি ভিটামিন 'এ' ক্যাপসুলও খাওয়ানো হচ্ছে।
আগামী ১২ ফেব্র"য়ারি টিকা দিবসের দ্বিতীয় পালায় ৫ বছরের কমবয়সী সব শিশুকে পোলিও টিকার সঙ্গে একটি করে কৃমিনাশক বড়িও খাওয়ানো হবে।
১ লাখ ২০ হাজার স্বাস্থ্যকর্মী এবং ২০টি ভ্রাম্যমাণ দল এ টিকা দিবসর কর্মসূচি সফল করতে কাজ করছে বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক জানান।
একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোলিওমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে পোলিও টিকাদান কর্মসূচির আওতায় আনা নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০১০ ঘ.
bdnews24