২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিতে বিএএফ শাহীন ও দোলাইপাড়

আশিয়ান সিটি ঢাকা মহানগর স্কুল ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ ও দোলাইপাড় উচ্চ বিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আশিয়ান সিটি ঢাকা মহানগর স্কুল ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ ও দোলাইপাড় উচ্চ বিদ্যালয়। কোয়ার্টার ফাইনালে শুক্রবার রনির হ্যাট্রিকের সুবাদে বিএএফ শাহীন স্কুল ৫-০ গোলে হারায় সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়কে। বাকি গোল দুটি করে সাইফুল ও রাব্বি। দিনের অন্য খেলায় দোলাইপাড় উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে জিতেছে সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুলের বিপক্ষে। দোলাইপাড়ের রাজীব দু'টি ও তানভীর একটি গোল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০২৩ ঘ.