ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাষ্টিক কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার দুপুরে বৈদ্যুতিক ত্র"টির কারণে আগুন লাগে বলে দমকল সূত্রে জানা যায়।
দমকল বাহিনী প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমককে বলেন, "১২/ই ইসলামবাগের একটি ৬তলা ভবনের দ্বিতীয় তলার একটি প্লাষ্টিক কারখায় আগুন লাগে। এতে ওই কক্ষটির মালামাল পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে জানা যায়নি।"
এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উত্তরা থানার তিন নম্বর সেক্টরে একটি ট্রাকে সিগারেট থেকে আগুন লেগে ট্রাকটি জ্বলে যায়।
নাজমা আক্তার বলেন, টঙ্গি দমকল ষ্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১৭০৮ ঘ.
bdnews24