২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ফেন্সিডিলসহ আটক ৩

কুষ্টিয়ায় একটি ট্রলার থেকে ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2011, 10:59 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

কুষ্টিয়া, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় একটি ট্রলার থেকে ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার সকালে পদ্মা নদীর মৌলদী ঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, দৌলতপুর উপজেলার চিলমারী এলাকার হযরত আলী (৪২), কামরুল ইসলাম (৩৮) ও শরিফ হোসেন (৩৫)। র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের উপ-পরিচালক মেজর এস এম কামরুজ্জামান সাংবাদিকদের জানান, কুষ্টিয়ার দৌলতপুর থেকে ট্রলারে ফেন্সিডিলের চালান নিয়ে সংঘবদ্ধ চোরাচালানীরা ঢাকায় যাচ্ছে বলে র‌্যাব খবর পায়। বেলা ১১ টার দিকে র‌্যাব সদস্যরা পদ্মা নদীর মৌলদী ঘাট সংলগ্ন এলাকা থেকে ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করে। মেজর কামরুজ্জামান আরো জানান, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬৫৬ ঘ.