২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুরে ডুবে ৩ বন্ধুর মৃত্যু

রাজশাহী মহানগরীতে একটি পুকুরে ডুবে মারা গেছে তিন তরুণ। তিন বন্ধুর দুজন কলেজে এবং একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2011, 10:42 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

রাজশাহী, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগরীতে একটি পুকুরে ডুবে মারা গেছে তিন তরুণ। তিন বন্ধুর দুজন কলেজে এবং একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। শুক্রবার দুপুরে নৌকা উল্টে তারা ডুবে যান বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। মৃতরা হলেন- কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভীর (১৯), রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্র ফয়সাল (১৮) এবং রাজশাহী বরেন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্র উল্লাস (১৯)। তাদের সবার বাড়ি নগরীর পুলিশ লাইন ভেড়ীপাড়া এলাকায়। স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে বড়বন গ্রামের শাহ গহর জামিল ওরফে পলাশের প্রায় তিন বিঘা আয়তনের পুকুরে ছোট একটি নৌকা নিয়ে নামেন সাত তরুণ। পুকুরের মধ্যভাগে নৌকাটি ডুবে যায়। তিন সাঁতরে তীরে উঠতে পারলেও অন্য চারজন ডুবে যায়। বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন সাংবাদিকদের জানান, নৌকাডুবির খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে যায়। তারা চার তরুণকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তানভীর, উল্লাস ও ফয়সালকে মৃত ঘোষণা করেন। অন্য তরুণ শাহরুখ (১৮) হাসপাতালে ভর্তি রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪২ ঘ.