২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদুল্লাহপুরের ভাইস চেয়ারম্যান মারা গেছেন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ছাদেক আলী প্রামানিক মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2011, 07:39 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

গাইবান্ধা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ছাদেক আলী প্রামানিক মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিলো ৬০ বছর। ছাদেক উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ও তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির উপজেলা শাখার সভাপতি ছিলেন। শুক্রবার বিকাল ৩টায় সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে হবিবুল্লাপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু শোক প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৩৩৯ ঘ.