ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দল হিসাবে জাতীয় সংসদে নিজেদের ভূমিকা পালনে বিরোধী দল [বিএনপি] সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেছেন, বিষয়টি দুঃখের।
তিনি বলেছেন, "দুঃখের বিষয় সংসদে আমাদের প্রধান বিরোধী দল তাদের যথাযথ ভূমিকা পালন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা জাতীয় সংসদের ১৭৪টি কার্য দিবসের মধ্যে মাত্র ৪৪ কার্য দিবস উপস্থিত ছিল। বিরোধীদলের নেতা মাত্র পাঁচদিন সংসদে উপস্থিত ছিলেন।"
মহাজোট সরকার সংসদকে গণতন্ত্র চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে বলে দাবি করেন শেখ হাসিনা।
১৩০টি আইন পাশসহ নবম জাতীয় সংসদের কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন স্বাধীনভাবে কাজ করছে বলেও দাবি করেন শেখ হাসিনা।
তিনি বলেন, "দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারছে।"
যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে সরকার প্রধান বলেন, "জাতির প্রত্যাশা ও আকাক্সক্ষা অনুযায়ী চিহ্নিত যুদ্ধাপরাধীদের কয়েকজনকে আটক করা হয়েছে। যত দ্রুত সম্ভব এ বিচার কাজ হবে।"
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের দুইবছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি স
bdnews24