২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে ডাকাতি, গৃহকর্তা গুলিবিদ্ধ

রাজধানীর খিলগাঁও এলাকায় বুধবার রাতে একটি বাসায় ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 06:28 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও এলাকায় বুধবার রাতে একটি বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতের গুলিতে আহত হন গৃহকর্তা রাশেদুল হক রাশেদ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খিলগাঁওয়ের ভূইয়াপাড়া পশ্চিম মেরাদিয়ার নূরানী মসজিদ রোডের তৃতীয় তলার এই বাসা থেকে ডাকাতরা টাকা ও স্বর্ণালংকার লুট করে। খিলগাঁও থানার পরিদর্শক মো. নাজিমুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে নিচের মূল ফটক খোলা থাকায় ডাকাতরা ভিতরে ঢুকে রাশেদের বাসার কলিং বেল বাজায়। দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে লুটপাট শুরু করে। এরপর তারা রাশেদুল হকের পায়ে গুলি করে পালিয়ে যায়। রাশেদুল হক হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলে যাওয়ার সময় এক ডাকাতকে ধরে ফেললে তার পায়ে গুলি করে তারা। ডাকাতরা তার মানি ব্যাগ, নগদ ১০ হাজার টাকা ও প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/কেটি/ডিডি/২৩৪৬ ঘ.