ঝিনাইদহ, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার পুরন্দরপুর ও রাখালভোগ গ্রামের মধ্যবর্তী গাংয়ের মাঠে এ লাশ পাওয়া যায়।
মহেশপুর থানার ওসি হারুন অর রশিদ মণ্ডল বলেন, দুপুরে চাষিরা ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে লাশটি দেখে পুলিশে খবর দেয়।
দু'তিন দিন আগে আনুমানিক ২০/২২ বছরের এই মেয়েটিকে হত্যার পর ভুট্টা ক্ষেতে ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ।
তার পরনে সালোয়ার কামিজ ছিল। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৩ ঘ.
bdnews24