পটুয়াখালী, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রঙিন ব্যানার টানানোর চেষ্টা করায় পটুয়াখালী পৌরসভায় এক মেয়র প্রার্থীর তিন সমর্থকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডিতরা হলেন- মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী শফিকুল ইসলামের সমর্থক মো. মনির হোসেন, মোশারেফ হোসেন ও মো. মোস্তফা।
এদের প্রত্যেককে পাঁচশ' টাকা জরিমানা অনাদায়ে তিনদিন বিনাশ্রম কারাভোগ করতে হবে।
ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, দুপুর ২টার দিকে শহরের সার্কিট হাউসের সামনে রঙিন ব্যানার টানানোর সময় ওই তিনজনকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৮ ঘ.
bdnews24