গোপালগঞ্জ, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ইডেন কলেজের ছাত্রী সাদিয়া নূর মিতা হত্যা মামলায় তার চাচাতো ভাইসহ দুইজনকে বুধবার জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
গোপালগঞ্জের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মঙ্গলবার পুলিশ মিতার চাচাতো ভাই আনোয়ার হোসেন মনি ও তার ভগ্নিপতি ডগু খন্দকারকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজতে নেওয়ার আবেদন করে।
শুনানি শেষে হাকিম দিলীপ কুমার ভৌমিক দুই দিন মঞ্জুর করেন।
মিতাকে গত ২৯ অগাস্ট রাতে হত্যা করে লাশ শহরের মিয়াপাড়ার একটি পুকুরে ফেলে রাখা হয়।
এ ঘটনায় দায়ের মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৫৩১ ঘ.
bdnews24