২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে টয়লেট থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

রাজধানীর মতিঝিল থানা এলাকার বঙ্গভবন গেইটের পুলিশ বক্সের টয়লেটের ভেতর থেকে পুলিশের এক হাবিলদারের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2011, 01:39 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিল থানা এলাকার বঙ্গভবন গেইটের পুলিশ বক্সের টয়লেটের ভেতর থেকে পুলিশের এক হাবিলদারের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মো. এমদাদ হোসেন (৫৫) নামে ওই পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) নিরস্ত্র হাবিলদার। তার গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর এলাকায়। মতিঝিল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এমদাদ স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গত ২৮ ডিসেম্বর রাজধানীর দক্ষিণখানের আশকোনায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে একজন পুলিশ কনস্টেবলসহ দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/পিডি/১৯৩৭ ঘ.