ঝিনাইদহ, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ-যশোর সড়কের দুলাল মন্দিয়াতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ভোররাতে শ্যালো মেশিন চালিত গাড়ি আলমসাধু উল্টে গেলে এর চালক আলমগীর হোসেন (৩০) চাপা পড়ে মারা যান। তার বাড়ি সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামে।
বিডিনিউজ টোইেন্টপোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২৩২ ঘ.
bdnews24