আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপুষ্টির ঝুঁকি কমাতে ছয় মাস বয়সের পর মায়ের দুধের পাশাপাশি শিশুকে বাড়তি খাবার খাওয়ানোর কথা বলা হলেও তা মানছে না অনেক পরিবার।
ফলে শিশুদের অপুষ্টির ঝুঁকি ও তাদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
বাংলাদেশ ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভের (বিডিএইচএস) তথ্য অনুযায়ী, প্রায় ৪৪ শতাংশ শিশুকে বাড়তি বা সম্পূরক খাবার দেওয়া হচ্ছে।
সরকারের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বলছে, জন্মের পর থেকে দুই বছর বয়স পর্যন্ত সময় শিশুর স্বাস্থ্য বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। সঠিক স্বাস্থ্য ও অপুষ্টির ঝুঁকি কমাতে ছয় মাস বয়সের পর থেকে শিশুকে বাড়তি খাবার খাওয়াতে হবে।
প্রতিষ্ঠানটির পরিচালক ডা. ফাতেমা পারভীন চৌধুরী বলেন, "বাড়তি খাবার হলো- মায়ের দুধের পাশাপাশি শিশুকে প্রতিদিন তিন/চার বার পরিমাণ মতো পারিবারিক চটকানো খাবার অর্থাৎ খিচুড়ি (মাছ, ডিম, মাংস, শাক সবজির মিশ্রণ) খাওয়ানো।"
কিন্তু অনেক পরিবারই তা করছে না। অভিভাবকদের সচেতনতার অভাব এবং অনেক ক্ষেত্রে অবহেলার কারণে শিশুরা বাড়তি খাবার পাচ্ছে না।
এ ব্যাপারে বেশ কয়েকজন অভিভাবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নানা কারণেই শিশুদের বাড়তি খাবার খাওয়ানো হয় না।
বেশিরভাগ অভিভাবক বলেছেন, বাড়তি খাবারের অন্যতম উপাদান মাছ, ডিম, মাংস খাওয়ানোর মতো আর্থিক সামর্থ্য তাদের নেই।
সরেজমিন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কয়েকটি গ্রামে গিয়ে অন্তত ৫০টি পরিবারের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের একটি গ্রাম দক্ষিণ কদমতলা। এই গ্রামে ছয় মাস থেকে দুই বছর বয়সী কয়েকটি শিশুর বাবা-মায়ের সঙ্গে কথা হয়।
সোহেল নামের ১৭ মাস বয়সী এক শিশুর বাবা মো. ইসরাফিল গাজী পেশায় একজন মৎস্যজীবি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছয় মাস বয়সের পর থেকে শিশুদের বাড়তি খাবার খাওয়ানোর বিষয়টি আমরা জানি। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় বেশিরভাগ সময় বাড়তি খাবার হিসেবে ডিম কিংবা মাংস খাওয়াতে পারি না। তবে মাছ খাওয়ানো সম্ভব হয়।"
সোহেলের মা সাবিনা বেগম বলেন, "বাচ্চাকে এখনো বুকের দুধ দিচ্ছি। দুধের পাশাপাশি বাড়তি খাবার খাওয়ানোর চেষ্টা করি কিন্তু বাচ্চা খেতে চায় না। তাই আপাতত খাওয়ানো হচ্ছে না।"
এতে শিশু অপুষ্টিতে ভুগতে পারে- এ বিষয়ে বাবা-মা উভয়ই বলেন, "তা তো জানি না। এখন থেকে বাড়িতে তিনবেলা যা রান্না হয় তা-ই খাওয়ানোর চেষ্টা করবো।"
একই গ্রামের আট মাস বয়সী শিশু সেবক মন্ডলের মা প্রমিলা রাণী মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিশুর বয়স তো মাত্র আট মাসে পড়েছে। আরেকটু বড় হোক, এরপর থেকে বাড়তি খাবার দেবো।"
ছয় মাস বয়সের পর থেকে বাড়তি খাবার দিতে হয় তা জানেন কিনা জানতে চাইলে তিনি বলেন, "শুনেছি। কিন্তু এতোটুকু বাচ্চাকে কিভাবে ওসব খাবার খাওয়াবো ?"
সেবকের বাবা সন্ন্যাসীচরণ মন্ডল পেশায় একজন কৃষিজীবি।
তিনি বলেন, "গ্রামাঞ্চলে শিশুকে ছয় মাস থেকে দুই বছর বয়স পর্যন্ত যত
bdnews24